বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবৎকাল, উচ্চফলনশীল রবি ফসলের চাষাবাদ ও সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিনা উপকেন্দ্রের উদ্যোগে নাচোল উপজেলার সগুনা গ্রামে বিনা সরিষা-৯-এর ওপর এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি (ভার্চুয়ালি) ছিলেন বিনার পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক।
চাঁপাইনবাবগঞ্জে বিনা সরিষা-৯ সম্প্রসারণে মাঠ দিবস
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবৎকাল, উচ্চফলনশীল রবি ফসলের চাষাবাদ ও সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবৎকাল, উচ্চফলনশীল রবি ফসলের চাষাবাদ ও সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।










