ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলী নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় নেত্রকোনার ক লমাকান্দা উপজেলার লেংগুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪-এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে ৩ মে বিকালে রফিকুল ইসলাম প্রতিবেশী লস্কর আলীকে বাড়ি থেকে ডেকে পাশের চারুয়া বিলে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে তিনি মারা যান।
আসামি গ্রেফতার
ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলী নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
ময়মনসিংহের ধোবাউড়ায় লস্কর আলী নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।










