ফরিদপুরের সালথায় কৃষক এসকেন সরদার হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।