ময়মনসিংহের
ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। শনিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ
সড়কের হোসেনপুরের হেলালের পুকুরপাড়ে এই ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা
হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বানুপালের ছেলে বাবু পাল (৬৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার
হোসেনপুর এলাকার লোকমান হোসেনের মেয়ে জানাতুল (১১)।
বিষয়টি
নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান।
তিনি
জানান, বিকেলের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হোসেনপুরের হেলালের পুকুরপাড় এলাকায়
জান্নাতুল ও আরো এক শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার
জান্নাতুলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ও প্রাইভেটকারে থাকা বাবু
পালসহ দুজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের
উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মরদেহ দুটি
উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।










