আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল ব্যবসার সম্প্রসারণ ও ইকোলজিক্যাল ফার্মিংয়ের লক্ষ্যে ঝিনাইদহে দুই দিনব্যাপী ফুল মেলা শুরু হয়েছে।

গতকাল দুপুরে সদর উপজেলার গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় এ মেলার আয়োজন করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ।

আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী।