রংপুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান। মৃত শিলু হলো দিনাজপুরের পার্বতীপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২) ও নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩)। তারা বদরগঞ্জ উপজেলার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।