ফেনীতে ১০টি স্বর্ণবারসহ দ্বিজেন ধর নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে ফেনীর খাইয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। দ্বিজেন ধর চট্টগ্রামের রাউজান উপজেলার সুধাংশু ধরের ছেলে।

নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাইয়ারা এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি করা হয়। পরে দ্বিজেন ধরের জুতার মধ্যে লুকানো থাকা ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এর ওজন ১ কেজি ১৬৬ দশমিক ৭১ গ্রাম। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।