ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামতলিপাড়া গ্রামে আব্দুল্লাহ পলাশ (১৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ওই যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পলাশ ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।  

জানা যায়, গতকাল সকালে ঘুম থেকে না উঠলে তার মা বাড়ির লোকজনকে ডেকে নিয়ে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে পলাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান।