আধুনিক প্রযুক্তিতে আখের সঙ্গে সাথী ফসল চাষাবাদ বিষয়ে চুয়াডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) আয়োজনে আখচাষীদের নিয়ে গতকাল এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মো. ওমর আলী। তিনি আখের সঙ্গে ভুট্টা, সরিষা, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো চাষের জন্য কৃষককে উদ্বুদ্ধ করেন।