নেত্রকোনায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে রোভিং সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফএম মোবারক আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ বিষয়ে কৃষককে সচিত্র ধারণা দেন প্রকল্পের ডিএই ড. মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহজাহান সিরাজ, আবহাওয়াবিদ মো. মামুন, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক আব্দুল মালেক ও শহিদুল ইসলাম।
নেত্রকোনায় কৃষকদের নিয়ে রোভিং সেমিনার
নেত্রকোনায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে রোভিং সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্যপদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে রোভিং সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে।










