জেলার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে পণ্যগুলো আটক করা হয়।
এ ঘটনায় ভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (১৯)।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম জানান, কাকুড়া বাজার এলাকায় সুনামগঞ্জের মধ্যনগর থেকে সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান বারহাট্টার দিকে আসছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়। পরে ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয়। ভ্যানে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ ভারতীয় আরো পণ্য রয়েছে।
তিনি আরো জানান, জব্দ করা পণ্যের মূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে থানায় মামলা করে আটকদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে।










