বান্দরবানে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালার শুরুতে মারমা ছাতা নৃত্য ও ত্রিপুরা বোতল নৃত্য পরিবেশন করা হয়। কর্মশালায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের অধীন আটটি বাস্তবায়নকারী এজেন্সি তাদের নির্ধারিত কার্যক্ষেত্রে কর্মসূচিটি বাস্তবায়ন করবে। যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে পার্টনার কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিট (পিসিইউ) লিড এজেন্সির দায়িত্ব পালন করবে।