ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনে আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে গেছে। গতকাল সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই গোলম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে যায়। দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।