বকেয়া বেতন দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল দুপুরে আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। তারা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করে টালবাহানা করছে। এছাড়া কর্তৃপক্ষ জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের ছাঁটাই করেছে। বকেয়া বেতন দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।