পশু পালনের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও জাগোর বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে গরুর বাছুর বিতরণ করা হয়।