করোনায় গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৪৭১ জন। সোমবার মারা যায় ১৮ জন শনাক্ত হয়েছিল ৩৬৮ জনের।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া যশোরে ছয়জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিনজন করে, সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৮১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৮০৭ জন।