ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের সময় ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।