পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ভাণ্ডারিয়া উপজেলার আজাহারিয়া শিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন হাওলাদার শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা মেহনাজ হাওলাদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।