পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের যাত্রীবাহী যানবাহন পারাপার কমে গেছে। যাত্রী ভোগান্তিও নেই আগের মতো। নৌ-রুটে গতকাল যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নির্বিঘ্ন ছিল ঈদযাত্রা। ফেরিঘাটের আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে মোতায়েন রয়েছে বাড়তি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ। দুর্ভোগ ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে বলেও জানান তিনি।