সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ে ১ হাজার ৩১৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে পাশাপাশি নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮২ জনের শরীরে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। সন্দেহভাজন হাম নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম নিয়ে ছয়জনের মৃত্যুর মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। অন্য একজন বরিশাল বিভাগের। নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি














