প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিম নিয়ে কোনো গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় সায়েদুর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের চিকিৎসার জন্য মঙ্গলবার একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।









