নরসিংদীতে
রায়পুরার কাৎলারচর মৌজায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে
উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার মেঘনা নদীর আব্দুল্লাহচর
থেকে দুটি অবৈধ চুম্বক ড্রেজার জব্দ করাসহ বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা
হয়েছে।
আটককৃতদের
মধ্যে একজনকে ৪ লাখ এবং অপর তিনজনকে দুই লাখ করে ৬ লাখসহ মোট ১০ লাখ টাকা জরিমানা
করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রত্যেককে ভোগ করতে হবে ৩ মাসের কারাদণ্ড।
ভ্রাম্যমাণ
আদালতের বিচারক ও রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম
জানান, মেঘনা
নদীতে বালুমহালের নির্ধারিত স্থান থেকে বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু
উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করা হয়। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে
ড্রেজার জব্দ করা সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করা হয়।
পরে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের
বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় কাৎলারচর মৌজার
বালুমহালটি।
ইজারাদার মেসার্স আশরাফ হোসেন সরকার ট্রেডার্স ইজারা নেয়ার পর থেকে প্রতিদিনই অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল বলে জানান স্থানীয়রা।










