রংপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন রংপুর সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মেট্রোপলিটন পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন ধন রায় হারা এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী খায়রুল ইসলাম সবুজ (২৮)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সরদার মিজানুর রহমান মিজান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা এবং তার বডিগার্ডের মৃত্যু নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হারা এবং তার বডিগার্ডের মরদেহ আন্দোলনকারীরা রংপুর সিটি করপোরেশনের সামনের রাস্তায় ফেলে রেখেছে।