জয়পুরহাটে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও সমস্যাসংবলিত স্কিম
নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা এলজিইডি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম প্রমুখ।










