ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এতে বলা হয়, ‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ নির্দেশক্রমে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।’










