ছোট ফেনী নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সদস্য অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি দেন তারা। ক্ষতিগ্রস্তরা জানান, জোয়ার-ভাটার প্রভাবে ছোট ফেনী নদীর দুই পাড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে।