ভোট দিয়েছেন দল বদল করে নির্বাচনে অংশ নেয়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলতে চাইলেন না।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, এখন কথা বলার সময় না।

আজ সকালে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোট শুরু হয়েছে। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি। এ আসনে শাহজাহান ওমরসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।