ভোটারদের নিয়ে মিষ্টি উৎসব করেছেন ঝিনাইদহ-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুল। নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন স্বতন্ত্র এ প্রার্থী। এ উপলক্ষে গতকাল বিকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিষ্টি উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরিয়ার জাহেদি মহুল। আগামী পাঁচ বছর সবার পাশে থেকে সেবা করার আশ্বাস দেন তিনি। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারকে আমন্ত্রণ জানানো হয় উৎসবে।