আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ সমাবেশ হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।