একই সময়ে সারা দেশে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। হামের উপসর্গ দেখা গেছে ৯৪২ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৮ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে দুজন ঢাকায় এবং বাকিরা বরিশাল বিভাগের। এ সময়ে সর্বোচ্চ ৮১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

তথ্যমতে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ শিশু। এর মধ্যে ৩৩০ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে ময়মনসিংহে পাঁচজন ও রংপুর বিভাগে তিনজন।

এছাড়া এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫০৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ ও রাজশাহী বিভাগে ৫১ জন হাসপাতাল ছেড়েছে।

গত ৩৫ দিনে হামের উপসর্গ নিয়ে ২২ হাজার ৪০৯ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫২২ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৮ জনের। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১১ হাজার ৭৫১ জন।