ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে রেল অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল ভোরে ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। পরে পাকশীর ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা দিয়ে চলমান অবরোধ তুলে নেন তারা।