পটুয়াখালীর বাউফলে ঘটে যাওয়া দুর্ধর্ষ ডাকাতির রহস্য তিনদিনের মধ্যেই উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় রিয়াজ হাওলাদার (৩০), অরুণ দাস (৩৫), ইসমাইল গাজী (৫৫) ও হেমায়েত সিকদার মিলন (৪৭) নামে চার ডাকাতকে গ্রেফতার করা  হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালপত্র ক্রয়ের দায়ে গৌতম কর্মকার ও মনোজ কর্মকার নামে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, সোমবার সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল শাহেদ আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে বরিশালের কাউনিয়ার মরকখোলা এলাকা থেকে ডাকতদের গ্রেফতার করা হয়েছে। গত ১ জুলাই রাতে  বাউফল উপজেলার নুরাইনপুর এলাকার রুহুল আমিন সিকদারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়