এর মধ্যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’—শিরোনামে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন পোর্টালগুলোতে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি গুজব। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।










