পঞ্চগড়ে নিজেদের তৈরি পণ্যের প্রদর্শনী করেছেন নারী উদ্যোক্তারা। গতকাল শিল্পকলা একাডেমি চত্বরে হস্তশিল্প, আচার, বুটিক পণ্য, অর্গানিক তেল ও নকশিকাঁথা প্রদর্শনী করেন তারা। এর আগে ব্যবসায় ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ নেন নারী উদ্যোক্তারা। উইমেন অ্যান্ড ই-কমার্স এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।