ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরাইল থানার ওসি মো. মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, ‘জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’