‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলমেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় দেশী-বিদেশী বিভিন্ন ধরনের ফলের ছয়টি স্টল রয়েছে। আগামীকাল পর্যন্ত মেলা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলমেলা
‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলমেলা শুরু হয়েছে।
‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ফলমেলা শুরু হয়েছে।










