পাবনার ইশ্বরদী থেকে ফরিদপুর হয়ে স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকায়
পৌঁছায়। বুধবার (৬ সেপ্টেম্বর) রেল সেতুতে
আনুষ্ঠানিক ট্রায়ালের জন্য সকাল সাড়ে
১০টায় রাজবাড়ী থেকে ফরিদপুরে আসে স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি। তারপর ঢাকার উদ্দেশে
যাত্রা করে।
ফরিদপুর রেল স্টেশনের মাস্টার তাকদির হোসেন জানান, গতকাল মঙ্গলবার
বিকেল ৫টায় নতুন ইঞ্জিন যুক্ত আটটি বগি নিয়ে আন্তঃনগর স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঈশ্বরদী
থেকে ছেড়ে আসে। গতকাল রাতে সেটি রাজবাড়ী স্টেশনে অবস্থান করে। পরে বুধবার সকাল সাড়ে
দশটায় স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশে যাত্রা করে । আজ ট্রেনটি পদ্মা সেতু
হয়ে ঢাকা কামলাপুর রেলস্টেশনে পৌঁছায়।
আগামীকাল (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৯ টায় কমলাপুর রেলওয়ে
স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ট্রেনটি
যাত্রা করবে। পদ্মা সেতু রেল সংযোগ লাইনে ঢাকা
থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিক ভাবে ট্রায়াল করবে ট্রেনটি।









