দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত টি২০ ক্রিকেটের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টেন্স ক্রিকেট একাডেমি। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ এম ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ  মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আনোয়ারুল ইসলাম প্রমুখ।