ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস বিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা চোরাচালানের মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, এ এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।