চাঁদপুরে জাতীয় স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বদলাও ইয়ুথ স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।