স্কুলের জমি দখলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে সদর উপজেলার বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিদ্যালয়টির চারপাশের সীমানা নির্ধারণ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জমি বরাবর প্রাচীর নির্মাণকাজ শুরু হলেও পেছন ছেড়ে দেয়া হয়েছে প্রায় সাত ফুট রাস্তা। আর্থিক সুবিধা পেয়ে এমন কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।