নেত্রকোনায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩৪টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে প্রায় দেড় কোটি টাকার ৩৪টি চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ঈফফাত জাহান তুলি, নেত্রকোনা প্রেস ক্লাবের সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।