উত্তরবঙ্গে চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা এবং সংকট দূরীকরণের উপায় নিয়ে পঞ্চগড়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজের হলরুমে অর্থনীতি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান। প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক শাখার উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন গুণগত মানের চা উৎপাদনে চাষীদের করণীয় বিষয়ে ধারণা দেন।