অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে আরো একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
রুলস অব বিজনেস অনুযায়ী, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এ দপ্তর পুনর্বণ্টন করেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
মোহাম্মদ আমিন উর রশিদ এতদিন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পুনর্বণ্টনের পর এখন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীকে নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
এ দপ্তর পুনর্বণ্টনের ফলে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা আছেন।










