মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গাংনীস্থ নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।
র্যাব সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও ধ্বংসাত্মক কার্যকলাপের ষড়যন্ত্র করার অভিযোগে তাদের আটক করা হয়।
তাদের গাংনী থানায় প্রেরণ করা হয়েছে এবং আটকদের মেহেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে গাংনী থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, আটক এম এ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।










