বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সৃজননন্দন উৎসব। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকালে এ উৎসব উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। হিন্দোল একাডেমি ও ভোর হলোর আয়োজনে, কলেজ থিয়েটার, দল অন্যরকমের সহযোগিতায় এ উৎসব আয়োজন করা হয়েছে। ভরত নাট্যম নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের উদ্বোধনী পর্ব। দ্বিতীয় দিন পরিবেশন করা হবে গানাবৃত্তি। সমাপনী দিন শনিবার অনুষ্ঠিত হবে বগুড়া থিয়েটারের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও কাজলরেখা পালা নাটকের মঞ্চায়ন।