লক্ষ্মীপুরে রাতের আঁধারে পুকুরের মাছ লুটের প্রতিবাদ তাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত ৭ আগস্ট তার ওপর এ হামলা চালানো হয়। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার টুমচর গ্রামের নুর বক্স ডাক্তারের বাড়ি এলাকায়। এ ঘটনায় আহত ওই বৃদ্ধ লক্ষ্মীপুর সদর থানায় স্থানীয় ফোরকান নামে এক যুবক ও তার অনুসারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। গতকাল বিকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।