পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ। গতকাল সকালে উপজেলার আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আফজাল মাঝি নামের এক জেলে ইলিশটি নিয়ে আসেন। ইলিশটি ৮ হাজার ৫৭৫ টাকায় কিনে নেন ফেরদৌস কাজী নামের এক ব্যবসায়ী। জানা যায়, বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলায় নদ-নদীতে চষে বেড়াচ্ছেন জেলেরা। খাপড়াভাঙ্গা নদীতে মাছ ধরতে গেলে আফজাল মাঝির জালে মাছটি ধরা পড়ে।
কলাপাড়ায় ধরা পড়ল সাড়ে তিন কেজির ইলিশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ।










