ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশ মানুষ। রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর। যাদের আত্মত্যাগের মাধ্যমে বিজয় এসেছে তাদের ভুলে যাননি শিক্ষার্থীরা। যশোরে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতি তুলে ধরার চেষ্টা করেছেন অনেকেই। এবার বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে স্বপ্নলিপি আঁকছেন শিক্ষার্থীরা। শুধু তা-ই নয়, আন্দোলন চলাকালীন যেসব স্লোগান লিখেছিলেন, সেসব সাদা রঙ দিয়ে মুছে দেশ সংস্কারের স্লোগান ও শিল্পকর্মও আঁকছেন। গতকাল শিক্ষার্থীদের এ চিত্রকর্ম আঁকতে দেখা যায়।
বিবর্ণ অতীত মুছে দেয়ালে স্বপ্নলিপি
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে কয়েকশ মানুষ। রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর। যাদের আত্মত্যাগের মাধ্যমে বিজয় এসেছে তাদের ভুলে যাননি শিক্ষার্থীরা।










