পুরান
ঢাকার আগা সাদেক লেনের
মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমের
ওপর এক মাসের স্থিতাবস্থা
জারি করেছেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন
করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিচারপতি
ফারাহ মাহবুব ও বিচারপতি মো.
আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সে সময় আদালত দক্ষিণ
সিটি কর্তৃপক্ষকে মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা
করে তারপর সরানোর উদ্যোগ নিতে বলেছেন।
আদালতে
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুন্নাহার
সিদ্দিকা, উৎপল বিশ্বাস ও
মনোজ কুমার ভৌমিক।










